সিলেটের বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নে একটি পুকুর থেকে মানসিক ভারসাম্যহীন এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৫ জুলাই) দুপুর ২ ঘটিকার সময় উপজেলার আলীনগর উত্তরভাগ লামাপাড়া পশ্চিম মহল্লায় তাজুল ইসলামের বাড়ির পুকুরে মরদেহটি ভাসতে দেখা যায়। জানা যায়, নিহত ব্যক্তি আলীনগর ইউনিয়নের উত্তরভাগ লামাপাড়া গ্রামের শামসুল হকের ছেলে রুহেল আহমদ। গতকাল (৪ জুলাই) শনিবার থেকে রুহেল আহমদ নিখোঁজ ছিলেন। বিয়ানীবাজার থানার ওসি(তদন্ত) ছবেদ আলী বলেন, মরদেহ উদ্ধারের প্রকৃত কারণ এবং ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।