নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর উত্তর আগ্রাবাদ ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে পানিবন্দী ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে প্রয়োজনীয় খাদ্য ও ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়। অতিথিরা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকার ও স্থানীয় প্রশাসন সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে বলে তারা আশ্বাস দেন।