সিলেট প্রতিনিধি: গত ২৫ জুলাই ২০২৬ অনুষ্ঠিত শাহী ঈদগাহ্ কার-মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির নির্বাচনে বিজয়ী ও অংশগ্রহণকারী সকল প্রার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। নির্বাচনে বিজয়ী প্রার্থীরা হলেন—সভাপতি পদে গাজী সুমন আহমেদ, সহ-সভাপতি পদে তাজুল আহমেদ, সাধারণ সম্পাদক পদে মো. দেলোয়ার আহমেদ, সহ-সম্পাদক পদে ফাহাদ আহমেদ উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক পদে রুমান আহমেদ সুমন, কোষাধ্যক্ষ পদে নূর আলম আহমেদ এবং সদস্য পদে হারুন রশীদ।
এদিকে নির্বাচনে জয়লাভ করতে না পারা প্রার্থীদের প্রতিও আন্তরিক শুভকামনা ও অভিনন্দন জানানো হয়েছে। তাঁরা হলেন—সভাপতি পদপ্রার্থী কবির হোসেন ও মোহাম্মদ আলী, সহ-সভাপতি পদপ্রার্থী মুজাহিদ আহমেদ, সম্পাদক পদপ্রার্থী শামীম আহমেদ, সহ-সম্পাদক পদপ্রার্থী মো. জাহাঙ্গীর ও মো. খোকন মিয়া এবং সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী সোহাগ আহমেদ।
এক শুভেচ্ছা বার্তায় বলা হয়, জয়-পরাজয় নির্বাচনেরই একটি অংশ। যারা বিজয়ী হয়েছেন, তাঁদের দায়িত্বশীলতার সঙ্গে শ্রমিকদের কল্যাণে কাজ করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে পরাজিত প্রার্থীদের মনোবল না হারিয়ে আগামী দিনের নতুন শুরুর জন্য নিজেদের আরও শক্তভাবে প্রস্তুত করার আহ্বান জানানো হয়েছে।
শুভেচ্ছা বার্তায় নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থীর উজ্জ্বল ও সফল ভবিষ্যৎ কামনা করা হয়। উপদেষ্টা কমিটি ও সকল সদস্য শাহী ঈদগাহ্ কার-মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটি