শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি মোঃ ফারুক::
২০২৫-২০২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এবং প্রতিষ্ঠান প্রধানদের মাঝে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি ও বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সুনামগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মো: নাছির চৌধুরী।
উপজেলা পরিষদ চত্বর, শাল্লা, সুনামগঞ্জে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য জনাব মো: নাছির চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব পিয়াস চন্দ্র দাস এবং উপজেলা কৃষি কর্মকর্তা জনাব শুভজিৎ রায় উপজেলা কৃষি পুনর্বাসন ও বাস্তবায়ন কমিটির আয়োজনে এই কর্মসূচির মাধ্যমে এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে বিনামূল্যে মানসম্মত গাছের চারা, জৈব সার এবং গাছের সুরক্ষার জন্য বাঁশের খুঁটি বিতরণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য পরিবেশের ভারসাম্য রক্ষা এবং কৃষির উন্নয়নে বৃক্ষরোপণের ওপর গুরুত্ব আরোপ করেন এবং প্রকৃত কৃষকদের মাঝে এই সহায়তা সঠিকভাবে পৌঁছে দেওয়ার নির্দেশনা প্রদান করেন।
পরিশেষে মাওলানা নাজমুল ইসলাম জাহিদ চেয়ারম্যান পদপ্রার্থী আসন্ন ৪নং শাল্লা ইউনিয়ন পরিষদ এর পক্ষ থেকে তার স্বরচিত কবিতা এলবাম উপহার দিলেন মাননীয় এমপি মহোদয়কে।