স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম অধিকহারে মামলা নিষ্পত্তি, নিয়মিত মামলার আসামি গ্রেপ্তার এবং চোরাচালান পণ্য উদ্ধারে বিশেষ অবদান রাখায় সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (৪ আগস্ট) সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জুলাই ২০২৬ মাসে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে উল্লেখযোগ্য সাফল্যের স্বীকৃতি হিসেবে মো. আমিনুল ইসলামকে এ সম্মাননায় ভূষিত করা হয়েছে। বিশেষ করে অধিকসংখ্যক মামলা নিষ্পত্তি, নিয়মিত মামলার আসামি গ্রেপ্তার এবং চোরাচালান পণ্য উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তিনি এ স্বীকৃতি অর্জন করেন। অনুষ্ঠানে সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমান আনুষ্ঠানিকভাবে মো. আমিনুল ইসলামের হাতে সম্মাননাপত্র তুলে দেন।