নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের শাল্লায় পেশাগত দায়িত্ব পালনকালে হামলার শিকার হওয়া দৈনিক গণমুক্তি পত্রিকার স্থানীয় প্রতিনিধি আমির হোসাইন তাঁর বিরুদ্ধে আনীত নানা অভিযোগ ও অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
সংবাদমাধ্যমে পাঠানো এক প্রতিবাদ বিবৃতিতে আমির হোসাইন জানান, গত ১১ আগস্ট সন্ধ্যায় পেশাগত দায়িত্ব পালন করার সময় একদল লোক নিয়ে আব্দুল করিম মাস্টার তাঁর ওপর অতর্কিত হামলা চালায় তা দেশবাসী ভিডিও সোশ্যাল মিডিয়াতে দেখেছেন তাঁর অভিযোগ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম মাস্টারের নেতৃত্বেই এই হামলা সংঘটিত হয়েছিল।
বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, হামলার ঘটনার পর থেকে তাঁর দীর্ঘদিনের পেশাগত সুনাম ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করতে একটি কুচক্রী মহল সক্রিয় হয়ে উঠেছে। তিনি অভিযোগ করেন, ভিত্তিহীন তথ্য ও সামান্য স্বার্থের বিনিময়ে কয়েকজন নামসর্বস্ব ব্যক্তি সংবাদ সম্মেলন করে তাঁর বিরুদ্ধে বানোয়াট বক্তব্য প্রচার করছেন, যা কোনোভাবেই কাম্য নয়।
সাংবাদিক আমির হোসাইন বলেন, “একজন সাংবাদিকের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা যথাযথ তথ্য ও প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা আইনি প্রক্রিয়ায় উপস্থাপন করাই নিয়ম। কিন্তু বস্তুনিষ্ঠ প্রমাণ ছাড়া মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দিয়ে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে।”যেকোনো ভয়ভীতি বা অপপ্রচারের মুখে নতি স্বীকার না করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “সত্য ও ন্যায়ের পক্ষে থেকে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমি কোনো অপশক্তির কাছে নত হব না।
আমার বিরুদ্ধে যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে, তবে তা প্রমাণসহ আইনগত ও পেশাগত প্রক্রিয়ার মাধ্যমে উপস্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি।” ঘটনাটির প্রকৃত সত্য উন্মোচনে সহকর্মী, গণমাধ্যমকর্মী ও সচেতন নাগরিকদের একতরফা সিদ্ধান্ত না নিয়ে নিরপেক্ষভাবে ঘটনার সত্যতা যাচাই করার অনুরোধ জানান তিনি। একই সাথে, একজন কর্মরত সাংবাদিকের ওপর হামলা এবং পরবর্তীতে তাঁর বিরুদ্ধে অপপ্রচারের এই জোড়া ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেন তিনি। এই ঘটনার সাথে জড়িতরা, অসহায় মানুষের ভূমি কেরেনেওয়া তাদের কাজ ,এলাকায় তাদেরকে ভূমিদস্য হিসেবে চিনে ।।