স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জ পৌর শহরের মোহাম্মদপুর আবাসিক এলাকার পো্ল্ট্রি ও ফিস ফিড ব্যবসায়ীকে প্রাননাশের হুমকির অভিযোগে সদর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটে পৌরসভার ১নং ওয়ার্ডের মোহাম্মদুর এলাকার ব্যবসায়ী মো: জুবেদ আহমদের ব্যবসা প্রতিষ্টানে । স্থানীয় ও অভিযোগ সুত্রে জানা যায়, গত ১২ আগষ্ট সকাল ৯ ঘটিকার সময় মোহাম্মদপুরস্থ সাদাফ পোল্ট্রি প্রোডাক্ট অফিসে ঢুকে কিছু ইসলামী উগ্রবাদী দলের সদস্যরা হামলা চালিয়ে ব্যবসা প্রতিষ্টানে ভাঙচুর করে এবং কোন হিন্দু সম্প্রদায়ের সাথে চলাফেরাসহ ব্যবসা বানিজ্য না করতে বাধা নিষেধ করা হয়েছে। তাদের বাধা নিষেধ অস্বীকার করায় ব্যবসায়ীর উপর হামলা চালিয়ে আহত করা হয়। এ সময় ব্যবসা প্রতিষ্টানের ব্যাপক ক্ষতি করে। সন্ত্রাসীরা চলে যাওয়ার সময় হুমকি দিয়ে বলে হিন্দু সম্প্রদায়ের সাথে ব্যবসা বানিজ্য ও চলাফেরা করলে প্রানে হত্যা করা হবে।
এ সময় ব্যবসায়ীর আর্ত চিৎকারে আশপাশের মানুষ চুটে আসলে উগ্র ইসলামী সন্ত্রাসীরা চলে যায়। এ ঘটনায় ব্যবসায়ী জুবেদ আহমদ স্থানীয়দের সহায়তায় সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহন করেন এবং সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন এবং বিভিন্ন স্থান থেকে অজ্ঞানামা আইডি থেকে ফোন করে প্রাণ নাশের হুমকি দিয়েই যাচ্ছেন। এ ঘটনায় সুনামগঞ্জ সদর মডেল থানায় জিডি দায়ের করা হয়েছে। যার জিডি নং ৮৪৫, তারিখ: ১৬/০৮/২০২৬ইং।
এ ব্যাপারে মো জুবেদ আহমদ জানান, আমি সৎ পথে থেকে হিন্দু, মুসলিম সকলের সাথে মিলে মিশে চলাফেরা ও ব্যবসা বানিজ্য করে আসছি। বর্তমানে ইসলামী দলগুলো সুবিধাজনক থাকায় হিন্দু মুসলিমের চলাফেরা পছন্দ করছেন না। এই ইসলামী উগ্রবাদী সন্ত্রাসী চক্রটি আমার দোকানে হামলা চালিয়ে ভাংচুর ও আমাকে আহত করেছে। কোন মুসলিম যেন হিন্দুদের সাথে ব্যবসা বানিজ্য ও তাদের সামাজিক আচার অনুষ্টানে যোগ না দিতে পারে সে জন্যে বাধা নিষেধ করা হচ্ছে। বর্তমানে বিভিন্ন স্থান থেকে অজ্ঞাত নাম্বারে আমাকে প্রান নাশের হুমকি দিয়ে আসছেন ইসলামী সন্ত্রাসীনগোষ্টি। আমি ন্যায় বিচারের জন্যে থানায় অভিযোগ দায়ের করেছি। এ ব্যাপারে সদর মডেল থানার ওসি রতন সেখ জানান, ব্যবসায়ীর উপর হামলা ও হত্যার হুমকির বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হবে।