মোঃ ফারুক, স্টাফ রিপোর্টার: ২৬শে আগস্ট, পবিত্র ১২ই রবিউল আউয়াল। বিশ্বমানবতার মুক্তিদূত, রাহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ (সা.)-এর সুমহান সুন্নাহ, উত্তম চরিত্র এবং মদিনা সনদের ইনসাফভিত্তিক মূলনীতির আলোকে নিজেদের ইউনিয়ন গড়ার ভবিষ্যৎ ভাবনা নিয়ে খোলামেলা কথা বলেছেন আসন্ন ৪নং শাল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট দ্বীনদার ব্যক্তিত্ব মাওলানা নাজমুল ইসলাম জাহিদ এবং বাহারা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ রাজ্জাক।
: পবিত্র ১২ই রবিউল আউয়াল উপলক্ষে ইউনিয়নবাসীর উদ্দেশে আপনার মূল্যবান বাণী ও শুভেচ্ছা জানাতে চাই।
"ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। পবিত্র রবিউল আউয়াল মাস আমাদের স্মরণ করিয়ে দেয় বিশ্বমানবতার পরম বন্ধু, রাহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র ধরায় আগমন, তিরোধান এবং তাঁর রেখে যাওয়া পূর্ণাঙ্গ দ্বীনী জীবনবিধানের কথা। এই বরকতময় মাসে আমি ৪নং শাল্লা ইউনিয়নের সর্বস্তরের সর্বস্তরের প্রিয় জনগণকে জানাচ্ছি অন্তরের অন্তস্তল থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা।"
সাক্ষাৎকারে দুই প্রার্থীই প্রিয়নবী (সা.)-এর আদর্শকে সামনে রেখে নিজ নিজ ইউনিয়নকে একটি সুশাসিত, ইনসাফভিত্তিক ও দুর্নীতিমুক্ত আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
মদিনা সনদের মূলনীতিকে পাথেয় করে সর্বস্তরের মানুষের অধিকার নিশ্চিত করা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। প্রিয়নবী (সা.)-এর উত্তম চরিত্রের অনুকরণে সাধারণ মানুষের দ্বারে দ্বারে সেবা পৌঁছে দেওয়া এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করা।
যুবসমাজকে সৎ ও কর্মক্ষম হিসেবে গড়ে তোলা এবং ইউনিয়নের সার্বিক অবকাঠামোগত উন্নয়ন সাধন করা। পরিশেষে, উভয় নেতাই পবিত্র এই মাসের শিক্ষা গ্রহণ করে সমাজে শান্তি, ন্যায়বিচার ও সম্প্রীতি বজায় রাখার জন্য ইউনিয়নবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।