নিজস্ব প্রতিবেদক: সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার ওসি মনির হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে প্রত্যাহার করেন সিলেট মহানগর পুলিশের কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম। তিনি জানান, ওসি মনির হোসেনকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তবে তাকে প্রত্যাহারের কারণ প্রসঙ্গে তিনি কিছু জানাতে পারেন নি।
মনির হোসেনের স্থলাভিষিক্ত এখনো কাউকে করা হয়নি। জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার ওসি হিসাবে যোগ দিয়েছিলেন মনির হোসেন। পরে তাকে মোগলাবাজার থানায় বদলি করা হয়েছিল।