সাহেদুর রহমান,জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলায় সিলেট-তামাবিল মহাসড়কের হাইওয়ে পুলিশ চেকপোস্ট এলাকায় টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৬টি মামলায় মোট ১৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৪টার দিকে বিজিবি ও পুলিশের সহায়তায় জৈন্তাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে বিভিন্ন যানবাহনের চালকের ড্রাইভিং লাইসেন্স, গাড়ির ফিটনেস সনদ ও ট্যাক্স টোকেনসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। এ সময় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারায় মোট ৬টি মামলা করা হয়। পরে মামলাগুলোর বিপরীতে মোট ১৮ হাজার (আঠারো হাজার) টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
সড়কে শৃঙ্খলা বজায় রাখা, যানবাহনের বৈধ কাগজপত্র নিশ্চিত করা এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।