মোগলাবাজার প্রতিনিধি: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ৮ নম্বর মোগলাবাজার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এক অসহায় ও হতদরিদ্র ব্যক্তির জরুরি চিকিৎসার জন্য নগদ ৪০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছে সিলেট বিভাগীয় প্রবাসী কল্যাণ।
সংগঠনের তৃতীয় দফা কর্মসূচির অংশ হিসেবে গতকাল এ আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আফাজ উদ্দীন (ডানি) সরাসরি উপস্থিত থেকে কার্যক্রমের দিকনির্দেশনা দেন। পাশাপাশি প্রবাসে থাকা সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. ইমাম উদ্দীন প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।
আর্থিক সহায়তা প্রদান কার্যক্রমে দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভাপতি জামিল আহমদ (জাবের) প্রবাসে থেকেও সার্বিক বিষয়ে দিকনির্দেশনা দেন। এ সময় বিভাগীয় ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, সদস্য এবং স্থানীয় তরুণ সমাজসেবকরা উপস্থিত ছিলেন।
উপস্থিত ছিলেন সংগঠনের বিভাগীয় কমিটির অর্থ সম্পাদক সাইফুর রহমান, সহ-প্রচার সম্পাদক মো. মুরাদ আহমদ, সদস্য নাঈম আহমদ ও জুবায়ের আহমদ। এছাড়া দক্ষিণ সুরমা উপজেলা শাখার সহ-সভাপতি হুসাইন আহমদ, সহ-সভাপতি এমদাদুল ইসলাম (সোহাগ), প্রচার সম্পাদক মো. রুমন আহমদসহ স্থানীয় সমাজসেবক আলী আহমেদ রাজু, মতিউর রহমান (মতি), শহিদুল ইসলাম, মো. আনু মিয়া, শাহিন আহমেদ খোকন, দিলওয়ার হোসেন ও মিজানুর রহমান (মিজান) উপস্থিত ছিলেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। দেশ ও প্রবাসে থাকা সংগঠনের সদস্যদের সহযোগিতা, পরামর্শ, শ্রম ও উপস্থিতির মাধ্যমে এসব কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
এদিকে প্রবাসে থাকা সংগঠনের ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ মো. নুরুল ইসলাম, মো. জাকির আহমদ, মো. শাকুর আহমদ, মো. বায়েজিদ আহমদ, মো. ছালিক আহমদ,গ্রুপ স্পিকার জাহেদ আহমদ, রিফাত, শাহান ও হিমেল আহমদসহ অনেকে কর্মসূচির বিষয়ে দিকনির্দেশনা ও বক্তব্য প্রদান করেন।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন, “এই উদ্যোগ হয়তো কোনো মানুষের জীবনের সব কষ্ট দূর করতে পারবে না। তবে বিপদের সময়ে সামান্য সহযোগিতাও একজন অসহায় মানুষের মনে আশার আলো জ্বালাতে পারে।” তারা বলেন, অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর এই মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।