নিজস্ব প্রতিবেদক: সিলেট বিভাগের কুলাউড়া উপজেলা থেকে ২ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে তাদেরকে আটক করা হয়। এ সময় চোরাই গরুসহ একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়। আটক রাজন আলী (৪০) কুলাউড়া পৌরসভার জয়পাশা এলাকার ইয়াকুব মিয়ার ছেলে ও কুলাউড়া দত্তরমুড়ি এলাকার মৃত নানু মিয়ার ছেলে পারভেজ আহমদ (৩২)।
পুলিশ জানায়, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধার দিকে কুলাউড়ার জয়পাশা এলাকায় একটি গরু চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে অভিযানে নামে কুলাউড়া থানা পুলিশ। পরবর্তীতে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে গরুসহ চোরাইকাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই ফরহাদ মাতুব্বর। তাকে সহযোগিতা করেন এসআই জুনেদ আহমেদসহ সঙ্গীয় ফোর্স।ই-পেপার সাবস্ক্রাইব করুন
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, চুরি ও অপরাধ দমনে কুলাউড়া থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে।