স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের শাল্লায় নিয়মিত মামলায় নিরোদ চন্দ্র দাস (৬০) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) শাল্লা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত নিরোদ চন্দ্র দাস উপজেলার হরিনগর (নয়াহাটি) গ্রামের মৃত কিরণ শশী দাসের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সুনামগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় শাল্লা থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় শাল্লা থানার এসআই (নিরস্ত্র) মো. কামাল উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে শাল্লা থানার এফআইআর নং-৫, তারিখ ১৬ সেপ্টেম্বর ২০২৬ এবং জিআর নং-৯১, তারিখ ১৬ সেপ্টেম্বর ২০২৬-এর মামলায় দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৬/৩২৩/৩৮০/৫০৬ ধারায় অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বৃহ:রার তাকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে শাল্লা থানা পুলিশ।