শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি এর সচেতন নাগরিক কমিটি (সনাক) এর আয়োজনে অনুষ্ঠিত হয়। এতে যৌথভাবে অংশগ্রহণ করে সনাক, ইয়েস ও এসিজি সদস্যবৃন্দ। মঙ্গলবার ২১ সেপ্টেম্বর ২০২৬, হবিগঞ্জ রোডস্থ বাগানবাড়ী রেস্টুরেন্টে সকাল ৯:৩০ মিনিট থেকে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত একটানা চলে।
ইয়েস সদস্য চন্দ্রিমা গোস্বামী'র সঞ্চালনায় এবং শ্রীমঙ্গল সনাক সভাপতি এডভোকেট আলাউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা থেকে আগত আতিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সিলেট ক্লাস্টারের আরিফুল হক ও ওয়াজ্জাতুল ইসলাম।
এতে বক্তব্য রাখেন - সনাক সদস্য ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, জিডিসন প্রধান সুচিয়াং, সৈয়দ নেসার আহমদ, কাজী আসমা আক্তার, এস এ হামিদ, রহিমা বেগম, নিতেশ সূত্রধর ও এসিজি সদস্য রীতা গোয়ালা, ফয়জুর রহমান খোকন, পারভীন আক্তার, আলামিন, আশিকুর রহমান, মানিক মৃধা, তাহমিনা আক্তার রুমি, সাগর নুনিয়া এবং ইয়েস সদস্য সুমি আক্তার সাথী, সৈয়দ আরমান জামী, রাহুল বর্মন, সাজু রায় ও তোফাজ্জল ইসলাম।
শ্রীমঙ্গল সনাকের এরিয়া কো-অর্ডিনেটর মোঃ আবুবকর এক বছরের কার্যক্রম তুলে ধরেন। এবং দূর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করান সনাকের সাবেক সভাপতি দীপেন্দ্র ভট্টাচার্য।
প্রধান অতিথি বলেন - আমি দীর্ঘদিন ধরে টিআইবিতে কর্মরত আছি। বিভিন্ন গবেষণার মাধ্যমে খুব কাছ থেকে দেখেছি বাংলাদেশে কিভাবে কি পরিমাণ দূর্নীতি হয়। আমরা দূর্নীতি প্রতিরোধ করতে পারবো না কিন্তু আমরা আমাদের নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ করতে পারি। যদি তবুও কিছুটা হ্রাস পায়। তিনি তার অভিজ্ঞতা সবার সাথে শেয়ার করেন। এবং আগামীতে কিভাবে কাজ করতে তা তুলে ধরেন।