পিচঢালা সড়ক। দুই পাশে গাছের সারি। এ সড়কের দুই পাশে গজিয়ে উঠেছে বুনো ঝোপঝাড়। সড়ক দুর্ঘটনারোধে স্বেচ্ছাশ্রমে সেগুলো কেটে পরিস্কার করেছেন জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার নেতৃবৃন্দ।
'নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ' এ প্রতিপাদ্যে ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা) উপজেলা শাখার উদ্যোগে বড়লেখা-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের পানিধার-নিখোড়িছড়া ব্রীজ সংলগ্ন সড়কের দু'পাশে ঝুঁকিপূর্ণ ঝোপঝাড় ও সড়কের ওপরে থাকা গাছের ডাল-পালা, ময়ল-আবর্জনা পরিষ্কারের মাধ্যমে মাসব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১ টায় বড়লেখা-কুলাউড়া সড়কের ঝুকিপূর্ণ স্থান নিখোড়িছড়া ব্রীজ সংলগ্ন সড়কের দুপাশে ঝোপঝাড় পরিষ্কার, রোড সাইন, মাইলফলক দৃশ্যমান, সড়কের ওপরে গাছের ডাল-পালা অপসারণ ও পানি নিষ্কাশনের জন্য সড়কের ওপরে থাকা মাটি-ঘাস কর্তন করা হয়। সড়কের ১৮ টি ঝুকিপূর্ণ স্থানে এ কাজ অব্যাহত থাকবে।
আলোচনা শেষে মাসব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) বড়লেখা শাখার সভাপতি সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন সবুজ।
এসময় প্রধান অতিথি বলেন, নিসচা বড়লেখা উপজেলা শাখা জনদুর্ভোগ নিরসনে ও সড়ক দুর্ঘটনারোধে সার্বক্ষণিক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে। তাদের যে মাসব্যাপী কর্মসূচির পরিকল্পনায় তা আমাকে আকৃষ্ট করেছে। তাছাড়া নিসচা সাড়া বছরই সড়ক দুর্ঘটনারোধে ও শৃঙ্খলা প্রণয়নে বিভিন্ন কর্মসূচি পালন করে। এছাড়াও বিভিন্ন মানবিক কাজে তারা অগ্রণী ভূমিকা পালন করছে। আমার জানা মতে বড়লেখা উপজেলায় নিসচা'র মতো আর কোনো সংগঠন সক্রিয় আছে কি না জানা নেই। আমি সবসময় নিসচাকে সহযোগিতায় নিজেকে অব্যাহত রাখবো।