নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাগাউড়া গ্রামের মরম আলী নৌকার পক্ষ থেকে যুক্তরাজ্য প্রবাসী দুই কৃতি সন্তানকে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রবিবার বিকাল ৩টার সময় বাগাউড়া গ্রামে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধিত অতিথিরা হলেন- যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট গীতিকার, (ইশানের তরী)নৌকার মালিক আব্দুল লতিফ ও বিশিষ্ট সমাজসেবক লন্ডন প্রবাসী মোঃ রকিব আলী। দেশে আগমন উপলক্ষে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন স্থানীয়রা।
মরম আলী নৌকার পরিচালনায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি। অনুষ্ঠানে বক্তারা বলেন, আব্দুল লতিফ ও রকিব আলী প্রবাসে থেকেও নিজ জন্মভূমির মানুষের কথা ভুলেননি। তারা সুখে-দুঃখে সবসময় এলাকার মানুষের পাশে থাকেন। বিশেষ করে গীতিকার আব্দুল লতিফ প্রবাসে থেকেও বাংলা গান ও সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরছেন, যা আমাদের জন্য গর্বের।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম তালুকদার, সাংবাদিক রাজন আহমেদ আরিয়ান, আলমামুন রশিদ, সাজ্জাদুর রহমান, মাছুম আলী, বাদশা মিয়া, মোঃ দিলীপ মিয়া, হোসাইন আহমেদ সহ বাগাউড়া গ্রামের মুরব্বিয়ান ও যুব সমাজের নেতৃবৃন্দ।
সংবর্ধনায় লন্ডন প্রবাসী গীতিকার আব্দুল লতিফ বলেন, বাগাউড়া গ্রামে আমার প্রাণের একটা পছন্দর গ্রাম তারা মানুষ ও খুব ভালো এবং আপনারা আমাকে যে ভালো ভাসা দেখিয়েছেন আপনাদের এই ভালোবাসা আমার চলার পথের প্রেরণা। প্রবাসে থাকলেও আমার মন পড়ে থাকে এই মাটিতেই।
অপর সংবর্ধিত অতিথি রকিব আলী বলেন আপনাদের আন্তরিকতায় আমি মুগ্ধ। ভবিষ্যতেও এলাকার যেকোনো সামাজিক ও উন্নয়নমূলক কাজে আমি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। পরে অতিথিদেরকে মরম আলী নৌকার পক্ষ থেকে সম্মাননা ফুল প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে এক ফুলের শুভেচ্ছা ও প্রীতিভোজের আয়োজন করা হয়।