নিজস্ব প্রতিনিধিঃ সরকারের নির্ধারিত মূল্যে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি করতে কানাইঘাটে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। রবিবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট সুমাইয়া ফেরদৌস উপজেলার সড়কের বাজারে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির দোকানগুলো পরিদর্শন করেন। এ সময় এলপিজি গ্যাস সিলিন্ডার এর দোকানে সরকার নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক সিলিন্ডার ব্যবসায়ীকে ২ হাজার টাকা অর্থদÐ প্রদান করা হয়।
নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস জানান, এখন থেকে নিয়মিত উপজেলার সকল হাট-বাজার এবং যেখানে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি করা হয় সেখানে নিয়মিত প্রশাসনের নজরদারি অভিযান অব্যাহত থাকবে। প্রতিটি গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী যেন সরকার নির্ধারিত মূল্য তালিক প্রদর্শন করেন। কোন ব্যবসায়ী সরকারি নির্ধারিত মূল্যের চাইতে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি, অবৈধ ভাবে মযুদ কিংবা সরকার নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন না করলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে কোন ব্যবসায়ী এলপিজি গ্যাস বিক্রি করলে প্রশাসনকে জানানোর জন্য আহŸান জানান।