বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। নতুন শিক্ষার্থীদের স্বাগত জানানো এবং তাদের শিক্ষাজীবনের নতুন অধ্যায়কে আনন্দমুখর করে তুলতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ (বড়লেখা–জুড়ী) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু। তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবদুস সবুর। বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের উদ্যোগে আয়োজিত এ নবীন বরণ অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়। শিক্ষার্থীদের সামনে নতুন স্বপ্ন, নতুন প্রত্যয় ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়। নবীন শিক্ষার্থীদের আগামীর পথচলা জ্ঞান, সাফল্য ও সম্ভাবনায় পরিপূর্ণ হোক—এমন প্রত্যাশা নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়।