আব্দুল ওয়াহিদ: সিলেট মহানগরীর লালদিঘীর পাড় হকার্স মার্কেটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে আকাশ স্টোরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার (১২ অক্টোবর ২০২৬) বিকেলে পরিচালিত এ অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটিতে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন করা হয়নি। পাশাপাশি কৃষি বিপণন লাইসেন্স না থাকা এবং পণ্য মোড়কজাত না করা। এসব অনিয়মের কারণে কৃষি বিপণন আইন, ২০১৮-এর ১৯(১) ধারার (ক), (ঙ) ও (চ) উপধারা লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল বাছিত মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) আবু সালেহ মো. হুমায়ুন কবির। নগরীর বাজারগুলোতে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন, প্রয়োজনীয় লাইসেন্স সংরক্ষণ এবং আইন মেনে ব্যবসা পরিচালনা নিশ্চিত করতে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।