সাহেদুর রহমান, জৈন্তাপুর: গত ১৭ অক্টোবর ২০২৬ তারিখ আনুমানিক সকাল ১৭.০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট জেলার কানাইঘাট উপজেলায় সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক টহল দল সীমান্ত হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বালিদারা নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি’র টহল দল মালিকবিহীন অবস্থায় ভারতীয় পন্ডস ফেসওয়াশ ৫৩৫ পিস এবং জিলেট গার্ড রেজার-৩৭,৭৪৫ টি জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত কসমেটিকস্ এর সিজারমূল্য ২৭,৭৫,৯০০/- (সাতাশ লক্ষ পঁচাত্তর হাজার নয়শত) টাকা।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) কর্তৃক সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে এবং এরই অংশ হিসেবে উপরোক্ত অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দকৃত মালামাল কাস্টমস্ এ জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। সীমান্ত সুরক্ষায় বিজিবি'র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।