স্টাফ রিপোর্টার: বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আকাশ চৌধুরীর আশু রোগমুক্তি কামনায় আজ রোববার সিলেটে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।সাংবাদিক সমাজের উদ্যোগে বেলা আড়াইটায় নগরীর জিন্দাবাজারে রাজা’স মিউজিয়ামের পেছনে গ্রিন ডিজেবল কার্যালয়ে এ মাহফিল অনুষ্ঠিত হবে। আকাশ চৌধুরী বর্তমানে ভারতের চেন্নাইয়ের ভেলোর সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি ব্রেন টিউমারসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। দোয়া মাহফিলে উপস্থিত থেকে তাঁর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাতে অংশ নিতে সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।