এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার কৃতী শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
এক অভিনন্দনবার্তায় তিনি কৃতী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন- এইচএসসি পরীক্ষায় সাফল্য শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জন। এ সাফল্যকে কাজে লাগিয়ে তাদের উচ্চশিক্ষায় মনোনিবেশ করতে হবে।
এমপি আরও বলেন- উচ্চশিক্ষার মাধ্যমে নিজেদের জ্ঞান, দক্ষতা ও যোগ্যতা আরও সমৃদ্ধ করে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে হবে। শিক্ষার্থীরা ভবিষ্যতে নিজেদের যোগ্যতা ও মেধাকে কাজে লাগিয়ে সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলবে- এটাই প্রত্যাশা।
যারা অকৃতকার্য হয়েছে তাদের উৎসাহ দিয়ে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি বলেন- তোমরা একদম মন খারাপ না করে চেষ্টা চালিয়ে যায়, আগামীতে তোমরাও সফলকাম হবে ইনশা আল্লাহ। তোমাদের জন্যও শুভকামনা রইলো।