দিরাই প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের জারুলিয়া গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে দিরাই পৌরসভার শুকুরনগর গ্রামের সামাজিক সংগঠন মহাদেব সংঘ। বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টায় সংঘের সদস্যরা জারুলিয়া গ্রামে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে খাদ্যসামগ্রী পৌঁছে দেন।
এ সময় উপস্থিত ছিলেন মহাদেব সংঘের সভাপতি রনদা তালুকদার, রিংকু চৌধুরী, লিটন তালুকদার, মিন্টু দেবনাথ, কুশ তালুকদার, মিন্টু তালুকদার, রুবেল দাস, অপু তালুকদারসহ সংঘের অন্যান্য সদস্য এবং জারুলিয়া গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, গত ২ নভেম্বর রাত আনুমানিক ৭টার দিকে বিদ্যুৎ থেকে আগুনের সূত্রপাত হয়ে জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে পরিবারগুলো ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবান ও সর্বস্তরের মানুষের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছেন মহাদেব সংঘের সদস্যরা।