স্টাফ রিপোর্টার: আটলান্টিয়া আন্তর্জাতিক স্টেম অলিম্পিয়াডের সিলেট বিভাগীয় রাউন্ড ২০২৬-এ অসাধারণ সাফল্য অর্জন করেছে জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক অর্জনের পাশাপাশি প্রকল্প উপস্থাপন বিভাগেও কৃতিত্ব দেখিয়েছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।
প্রতিযোগিতার টেকসই উন্নয়ন ও জীবনবিজ্ঞান বিভাগে স্বর্ণপদকসহ প্রথম স্থান অর্জন করেছে মাহফুজা তালুকদার ইভার দল। দলের অন্য দুই সদস্য আহনাফ শাহরিয়ার আনাব ও জারা আনজুম নাবিলা। তিনজনই অ্যারোলাইট দলের সদস্য হিসেবে এ সাফল্য অর্জন করেছে। শুক্রবার বেসরকারী বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভারসিটির ক্যাম্পাসে প্রতিযোগিতা অনুষ্টিত হয়। এ ছাড়া একই প্রতিষ্টানের প্রযুক্কত ও উদ্ভাবন বিভাগে ব্রোঞ্জ পদকসহ তৃতীয় স্থান অর্জন করেছে রিদওয়ান জাফির ভূঁইয়া, আবদুল মুনতাকিম ও আহনাফ হক।
বিষয় ভিত্তিক অলিম্পিয়াডেও শিক্ষার্থীরা উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। রসায়ন অলিম্পিয়াডে মো. আহনাফ রহমান স্বর্ণপদক এবং জীববিজ্ঞান অলিম্পিয়াডে একজন শিক্ষার্থী ব্রোঞ্জপদক অর্জন করেছে। পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডে শাকির মুস্তাকিম চৌধুরী স্বর্ণপদক এবং শাইয়ান আল হক ও শেখ আবদুল্লাহ আল নাহি রৌপ্য পদক পেয়েছে। অন্যদিকে, গণিত অলিম্পিয়াডে শাকির মুস্তাকিম চৌধুরী রৌপ্য পদক অর্জন করেছে। প্রতিযোগিতায় সেরা ক্যাম্পাস অ্যাম্বাসেডর নির্বাচিত হয়েছে শাফি মওলা চৌধুরী ও মুহাইমিন মাহমুদ আলবি।
শিক্ষার্থীদের এ সাফল্য প্রতিষ্ঠানটির বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতভিত্তিক শিক্ষাচর্চার অগ্রগতি এবং উদ্ভাবনী সক্ষমতার পরিচয় বহন করছে। বিশেষ করে টেকসই উন্নয়ন ও জীবনবিজ্ঞান বিভাগে প্রথম স্থান অর্জন শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতা, গবেষণামুখী চিন্তা ও বিজ্ঞানভিত্তিক সমস্যা সমাধানের দক্ষতার প্রতিফলন ঘটিয়েছে।
এ অর্জনে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। মাহফুজা তালুকদার ইভা দৈনিক হাওরাঞ্চলের কথা পত্রিকার সম্পাদক প্রকাশক মাহতাব উদ্দিন তালুকদার ও ডা সানজিদা খানমের দ্বিতীয় সন্তান। ইভা ২০২৬ সালে একই প্রতিষ্টান থেকে এসএসসি বিজ্ঞান (ইংরেজী মাধ্যম) থেকে জিপিএ ৫+ পেয়েছে।