গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে সামাজিক উন্নয়ন, জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং এলাকার সার্বিক অগ্রগতির লক্ষ্যে গোলাপগঞ্জ সদর ইউনিয়ন জাগরণ সোসাইটির উদ্যোগে মতবিনিময় ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) রাত ৮টায় গোলাপগঞ্জের জিবি টেলিভিশনের হলরুমে আয়োজিত এ সভায় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সমাজসেবক, ব্যবসায়ী, সাংবাদিক ও সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
বিশিষ্ট সমাজসেবক কামরুল ইসলামের সভাপতিত্বে এবং সুলতান মাহমুদের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রাসেল আহমদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক আব্দুল কাইয়ুম। সভায় সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য, ভবিষ্যৎ পরিকল্পনা এবং গোলাপগঞ্জ সদর ইউনিয়নের সামাজিক ও মানবিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, একটি সুন্দর, সমৃদ্ধ ও মানবিক সমাজ গঠনে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলাকার সমস্যা চিহ্নিত করে তা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের পাশাপাশি তরুণ সমাজকে ইতিবাচক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে।
বক্তারা আরও বলেন, সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা ও মানবিক মূল্যবোধের বিকাশ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। এ ক্ষেত্রে গোলাপগঞ্জ সদর ইউনিয়ন জাগরণ সোসাইটি একটি কার্যকর ও জনকল্যাণমুখী সংগঠন হিসেবে ভূমিকা রাখতে পারে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ও সাংবাদিক আব্দুল আহাদ, বিশিষ্ট ব্যবসায়ী আলিম উদ্দিন, সমাজসেবক কামাল আহমদ, মফিজুর রহমান স্বপন, মওদুদ হোসেন চৌধুরী সুমন, কদর আহমদ, আনোয়ার হোসেন সয়ফুল, শাহীন আহমদ চৌধুরী, আতাউর রহমান, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি মো. বদরুল আলম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মো. শাহ আলম, এম শিপু আহমদ, সাহেদ আহমদ ও নুরে আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় উপস্থিত বক্তারা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং মানুষের কল্যাণে ভবিষ্যতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় বক্তব্য রাখেন আকরাম হোসেন, সুমেল হোসেন, নাজির আহমদ ও রাজী আহমদ চৌধুরী। মতবিনিময় ও পরামর্শ সভায় সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সবার সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টায় গোলাপগঞ্জ সদর ইউনিয়ন জাগরণ সোসাইটি একটি আদর্শ সামাজিক সংগঠন হিসেবে মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।