বানিয়াচং(হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচংয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে। শনিবার ৭ নভেম্বর সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভারপ্রাপ্ত মেহরাব হোসাইন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ডা.আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন। দিবসটি উপলক্ষে উপজেলার সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহের ভবনে সঠিক রং ও মাপের জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ, সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন, সাবেক আহবায়ক আলহাজ্ব লুৎফুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বকুল ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ খালেদ মিয়া।