সিলেট মহানগর তাঁতিদলের কোতোয়ালি থানা শাখার নবগঠিত ১০৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক মনোনীত হয়েছেন হানিফ আহমদ। এতে তাকে মনোনীত করায় সংশ্লিষ্ট সকল নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন তিনি।
শনিবার (৭ নভেম্বর) এক বিবৃতিতে হানিফ আহমদ বলেন, আমার ওপর অর্পিত দায়িত্বের যথাযথ মর্যাদা রক্ষা করে সংগঠনের আদর্শ, ঐক্য ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব। তিনি আরও বলেন, সংগঠনের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি দলের সাংগঠনিক কার্যক্রমকে এগিয়ে নিতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে। এ সময় তিনি সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন।