নাবেল আহমদ, বিয়ানীবাজার প্রতিনিধি: দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্য, সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নে তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চারখাই ইউনিয়ন শাখা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
চারখাই ইউনিয়ন বিএনপির সভাপতি মকদির আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সায়েক আহমদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাবেক তাঁতি বিষয়ক সম্পাদক অহিদ আহমদ তালুকদার।
এছাড়াও বক্তব্য রাখেন চারখাই ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শিপলু আহমদ, ফয়জুর রহমান ও বাহার উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নজনুল ইসলাম চৌধুরী, জেলা যুবদলের সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাবের আহমদ, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমরান আহমেদ ইমন, বিয়ানীবাজার কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক আবু সুফিয়ান এবং উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ তারেক আহমদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রতিবাদ মিছিলটি চারখাই বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর কর্মকাণ্ডের প্রতিবাদ জানান। তাৎক্ষণিক এ কর্মসূচিতে চারখাই ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।