স্টাফ রিপোর্টার: শুক্রবার ১৩ নভেম্বর ২০২৬ইং জুম্মার নামাজের পর গোলাপগঞ্জ নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠন সমন্বয় পরিষদ (GRVOCC) পক্ষ থেকে মাদক ও ইভটিজিং প্রতিরোধ গণসচেতনতা মুলক লিফলেট বিতরণ করা হয় স্থানীয় ঢাকাদক্ষিণ বাজার মাদ্রাসার কেন্দ্রীয় জামে মসজিদে আগত মুসল্লীদের মধ্যে। এর আগে অত্র মসজিদের ইমাম ও খতিব মাদক ও ইভটিজিং প্রতিরোধ সচেতনতামূলক এই লিফলেট সম্পর্কে উপস্থিত মুসল্লীদের সামনে বয়ান করে বলেন এই লিফলেট অনেক গুরুত্বপূর্ণ, বর্তামান সমাজে মাদক ও ইভটিজিং মরণ ব্যাধি ক্যান্সারের মতো আক্রমণ করছে।
লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠন সমন্বয় পরিষদ (GRVOCC) ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী ও একতা সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা মোঃ ময়নুল হোসাইন, গোলাপগঞ্জ নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠন সমন্বয় পরিষদ (GRVOCC) কার্যনির্বাহী কমিটির সভাপতি, এইচ এম সেলিম শিশু বিদ্যালয় এর প্রতিষ্ঠাতা পরিচালক, পল্লী যুব উন্নয়ন সংস্থা (RDS) নির্বাহী পরিচালক, সাবেক সিলেট বিভাগীয় সফল যুব সংগঠনের পুরস্কার প্রাপ্ত সংগঠন, গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক ও বিশিষ্ট যুব ও ক্রীড়া সংগঠক (সাংবাদিক) এইচ এম সেলিম, একতা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি ও গোলাপগঞ্জ নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠন সমন্বয় পরিষদ (GRVOCC) এর সহ-সভাপতি মোঃ সেলিম আহমেদ, বিশিষ্ট রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব ও অত্র সংগঠনের সহ-সভাপতি এমদাদুর রহমান খাঁন, সোস্যাল ডেভেলপমেন্ট ইয়ুত ওলফেয়ার সোসাইটি (SDS) এর সভাপতি ও বিশিষ্ট যুব সংগঠক মোঃ রেজাউল করিম। একতা সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক তাহসিন, সদস্য শওকতুল ইসলাম, এমদাদ আহমেদ, মুজেদ আহমেদ, ইফতেখার আহমেদ চৌধুরী, পল্লী উন্নয়ন সংস্থা (RDS) এর সাধারণ সম্পাদক মোঃ সালমান আহমেদ ও শিমুল আহমেদ বাদশা সহ আরও সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।