মিজানুর রহমান:সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজারে সড়কে টায়ার জ্বালিয়ে চলাচলরত যানবাহনে অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগে মো. জিল্লুর রহমান নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে দক্ষিণ সুরমার মোগলাবাজার থানাধীন শ্রীরামপুর পারাইরচক ট্রাকস্ট্যান্ড সড়কের বাইপাস এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই এলাকায় সড়কের ওপর টায়ারে আগুন জ্বালিয়ে চলাচলরত যানবাহনে অগ্নিসংযোগের চেষ্টা করা হচ্ছিল। এ সময় পুলিশ অভিযান চালিয়ে মো. জিল্লুর রহমানকে আটক করে। তবে কী উদ্দেশ্যে তিনি সড়কে টায়ার জ্বালিয়ে যানবাহনে আগুন দেওয়ার চেষ্টা করেছিলেন এবং এ ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।