বড়লেখা প্রতিনিধিঃ জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) বড়লেখা শাখার উদ্যোগে ও কার্যনির্বাহী সদস্য যুক্তরাজ্য প্রবাসী আছাদ আল মাহদীর সৌজন্যে সচেতনতা মূলক বার্তা সম্বলিত ২০২৭ সালের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সকালে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদের সভাকক্ষে বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে নিসচা বড়লেখা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপনের সভাপতিত্বে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সংগঠনের প্রচার সম্পাদক আফজাল হোসেন রুমেল। স্বাগত বক্তব্য দেন সিনিয়র সহসভাপতি মার্জানুল ইসলাম মার্জান।
নিসচা বড়লেখা শাখার সহ সাধারণ সম্পাদক রেদওয়ান আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম মাহবুব।
বিশেষ অতিথির বক্তব্য দেন বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও নিসচা উপদেষ্টা এমাদুল ইসলাম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও নিসচা উপদেষ্টা রেহানা বেগম হাছনা, যুক্তরাষ্ট্রপ্রবাসী বড়লেখা পঞ্চায়েত কমিটি বাফেলোর প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার আলহাজ্ব কমর উদ্দিন, যুক্তরাষ্ট্র কমিউনিটি নেতা ও নিসচা উপদেষ্টা আলহাজ্ব মুক্তাদির হোসেন মিসবাহ, কেন্দ্রীয় মসজিদের খতিব উপদেষ্টা মুফতি রুহুল আমিন, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন নিসচা উপদেষ্টা ও প্রেসক্লাবের অর্থ সম্পাদক সুলতান আহমদ খলিল, পৃষ্ঠপোষক আব্দুল আজিজ, সহসভাপতি গোলাম কিবরিয়াসহ অন্যান্য অতিথিরা। এছাড়া উপস্থিত ছিলেন সহ সাধারণ সম্পাদক আহমেদ নোমান, আমান হাসান, সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক রমা কান্ত দাস, প্রকাশনা সম্পাদক আশফাক আহমদ, দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ, সহ দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক নূরে আলম মোহন, সমাজকল্যাণ ক্রীড়া সম্পাদক ছাদিকুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক অজিত রবি দাস, কার্যনির্বাহী সদস্য প্রবীন্স সুচিয়াং, রাহেল আহমদ, আলিম উদ্দিন, সৈয়দ আহমদ, মারুফ আহমদ, ফরহাদ আহমেদ।