পারভেজ হাসান (মৌলভীবাজার প্রতিনিধি)
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে একটি ভবনে ভয়াবহ অ/গ্নি/কাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (২৩ নভেম্বর) ২০২৬, সকাল সাড়ে ১০টার দিকে চাতলাপুর সড়কের কাপ্তান মার্কেট নামে পরিচিত পিয়াস ভবনে হঠাৎ আ/গু/নের সূত্রপাত হয়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে কমলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট। এ সময় ফায়ার সার্ভিসের সদস্যরা ও স্থানীয়দের সহযোগীয় আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়।
শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে বলে জানা গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ সম্বন্ধে কোন তথ্য মেলে নি।
এ ঘটনায় শমশেরনগর বাজারের ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।