আমিনুল ইসলাম: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১৩নং বিছনাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যয় নিয়ে নির্বাচনী মাঠে নেমেছেন মাওলানা মাসরুরুল হক মারুফ। গত ২২ নভেম্বর ইউনিয়নের মুরব্বি ও উলামায়ে কেরামের দোয়া, পরামর্শ ও সমর্থন নিয়ে তিনি নির্বাচনী কার্যক্রম শুরু করেন।
মাওলানা মাসরুরুল হক মারুফ জানান, এলাকার সম্মানিত মুরব্বি, উলামায়ে কেরাম ও সর্বস্তরের মানুষের দোয়া ও পরামর্শকে গুরুত্ব দিয়ে তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সবার সহযোগিতা ও সমর্থন নিয়ে ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করতে চান তিনি।
তিনি আরও জানান, এলাকার মানুষের প্রত্যাশা, পরামর্শ ও মতামতকে প্রাধান্য দিয়েই আগামী দিনের পথচলা এগিয়ে নিতে চান। ১৩নং বিছনাকান্দি ইউনিয়নের চেয়ারম্যান পদে তাঁর প্রার্থিতাকে কেন্দ্র করে স্থানীয়ভাবে আলোচনা চলছে।