জৈন্তাপুর নিজস্ব সংবাদদাতা: দেশের পর্যটন শিল্পের উন্নয়ন ও বিকাশে জৈন্তিয়া রাজ্যের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো সংরক্ষন ও সংস্কার করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। (২৫ নভেম্বর-২০২৬ খ্রি:) বুধবার দুপুর ২টায় জৈন্তিয়া রাজ্যের রাজধানী নিজপাট নগরীর জৈন্তাপুর সদরের ঐতিহাসিক জৈন্তেশ্বরীবাড়ি (বিচারালয়) পরিদর্শন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।এসময় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, ঐতিহাসিক জৈন্তিয়া রাজ্যের সকল প্রত্নতত্ত্ব নিদর্শন গুলো সংরক্ষণ করার উদ্যােগ গ্রহন করা হচ্ছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার দেশের পর্যটন শিল্পের উন্নয়ন ও বিকাশে নানা উন্নয়নমুলক প্রকল্প বাস্তাবায়ন করে যাচ্ছেন। জৈন্তিয়ার রাজধানী নিজপাট নগরীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো সংরক্ষণ ও সংস্কার করে জৈন্তাপুর সদরে একটি মিউজিয়াম স্থাপন করা হবে। মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, জৈন্তিয়া রাজ্যের হাজার বছরের এসব পুরাকীর্তি সংরক্ষণ করা হলে এই অঞ্চলের নতুন প্রজন্ম অতীতের সঠিক ইতিহাস জানতে পারবে। তিনি সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে ধন্যবাদ জানিয়ে দ্রুত্ব জৈন্তিয়ার প্রাচীন পুরাকীর্তি সংরক্ষণ ও সংস্কার কাজ বাস্তবায়নের আহবায়ন জানান।
মন্ত্রী দ্বয়ে ঐতিহাসিক স্থাপনাগুলো পরিদর্শন করে জৈন্তিয়া রাজ্যের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো সংরক্ষন ও সংস্কারে উদ্যােগ গ্রহন করেন । এসময় উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম, সিলেট বিভাগীয় কমিশনার মো: মশিউর রহমান,পুলিশ সিলেট রেঞ্জ'র ডিআইজি জাহাঙ্গীর হোসেন, জৈন্তাপুর উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আবুল হাসনাত খান, প্রত্নতত্ত্ব অধিদপ্তর কুমিল্লা ও চট্রগ্রাম বিভাগের আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতা,সহকারি পুলিশ সুপার কানাইঘাট (সাকের্ল) সালমান নুর, জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মাহবুবুর রহমান মোল্লা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, সাংগঠনিক সম্পাদক নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার সহ জৈন্তাপুর উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। পরিদর্শন কালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আবুল হাসনাত খান তিনি জৈন্তাপুর লাল শাপলা পর্যটন এলাকার একটি ফটো উপহার দেন।