সাহেদুর রহমান, জৈন্তাপুর: সিলেটের জৈন্তাপুর উপজেলার সারিঘাটে মহাসড়কের মাঝখানে অবস্থিত ঐতিহাসিক পান্থশালা এবং ঐতিহাসিক জৈন্তেশ্বরী মিউজিয়াম বাড়ি পরিদর্শন করেন দুই মন্ত্রী বুধবার (২৫ নভেম্বর) দুপুরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী এসব ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করেন।
এ সময় তাঁরা সিলেট-তামাবিল মহাসড়ক পৃথক এসএমভিটি লেনসহ চার লেনে উন্নীতকরণ প্রকল্পের চলমান কাজের অগ্রগতিও সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম, সিলেট বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান, বাংলাদেশ পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সিলেট ও চট্টগ্রাম বিভাগের আঞ্চলিক পরিচালক কুমিল্লার আফরোজা খান মিতা কানাইঘাট সার্কেল সালমান নুর আলম সহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা।
তাঁদেরকে স্বাগত জানান জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন ও জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, ৪নং দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, চারিকাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তোফায়েল আহমদ চৌধুরী, জৈন্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি হারুনুর রশিদ সরকার, শুক্কুর মেম্বার, তানভীর আহমদ শাহিন, ছাত্রদলের সাবেক সভাপতি আবুল হাসিম, জামিল আহমদ সহ জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।