প্রবাসী বাংলাদেশিদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা, সিলেট বিভাগের সার্বিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি সুদৃঢ়করণ এবং মানবতার কল্যাণে নিজেদের কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করার দীপ্ত শপথে বৃটেনে বাংলাদেশি কমিউনিটির অন্যতম বৃহৎ সংগঠন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির (এন ই সি) প্রথম সভা বৃটেনের বিভিন্ন শহর থেকে আগত শতাধিক নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে গত ২৫ নভেম্বর বুধবার ১ ঘটিকায় নগর বার্মিংহামের বাঙালি অধ্যুষিত স্মলহিথ এলাকার আল -মিরাজ ব্যাংকুয়েটিং হলে সফলভাবে সম্পন্ন হয়েছে।
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় প্রেসিডেন্ট মোহাম্মদ মকিস মনসুর এর সভাপতিত্বে এবং সংগঠন এর জেনারেল সেক্রেটারি কাউন্সিলার আশরাফ মিয়া ও ট্রেজারার মহিলা নেত্রী হেলেন ইসলাম এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রবাসী কমিউনিটির ঐক্য সুসংহত করার পাশাপাশি সিলেটের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে একাধিক মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে সংগঠনের প্যাট্রন, বিশিষ্ট শিক্ষাবিদ ড. হাসনাত এম. হোসাইন এমবিই, বিশেষ অতিথি হিসেবে সংগঠন এর সিনিয়র উপদেষ্টা ৭১ এর বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, উপদেষ্টা আলহাজ্ব সোরাবুর রহমান,উপদেষ্টা ফয়জুর রহমান চৌধুরী,ও উপদেষ্টা হাজি কবির উদ্দিন উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
সভায় অন্যান্যদের মধ্যে সাউথ ইস্ট রিজিওনের প্রেসিডেন্ট বিশিষ্ট ব্যাবসায়ী হারুনুর রশিদ, ওয়েস্ট মিডল্যান্ড রিজিওনের প্রেসিডেন্ট আশিক মিয়া, নাজমুল ইসলাম,কাউন্সিলর হাবিবুর রহমান রানা, তাজুল ইসলাম, মোস্তফা কামাল বাবলু, কামাল আহমদ, মুজিবুর রহমান, আব্দুল মান্নান মুন্না, শাহজানুর রাজা, ফুলজার আহমেদ, মীর গোলাম মোস্তফা, রুহুল আমীন রুহেল,আনসার উদ্দিন, শেখ জাফর আহমেদ, শাহ শাফী, শেখ নুরুল ইসলাম, জয়নাল ইসলাম, আব্দুর রহিম রনজু, সৈয়দ সায়েম করিম, আহমেদ সাদিক, আব্দুর রুউফ তালুকদার, রোকসানা রাজা, গিয়াস উদ্দিন, রকিবুর রহমান, এবি রুনেল, এনামুল ইসলাম, আব্দুল মোহিত, ফয়সল রহমান, মুক্তার আলী, মনোর আলী রুকনউজ্জামান, দেওয়ান মহসিন উদ্দিন, শাহ চেরাগ আলী, মুজিবুল ইসলাম শাহ আলম, মোহাম্মদ জহির আলী, মাহমুদর রহমান, এস এম আমোয়ার হোসেন, এম এ বাছিত, জাহাঙ্গীর হুসেইন,সৈয়দ কাহের, জে মিয়া, শাহ আব্দুল ওয়াহাব জাহাঙ্গীর, দিলশাদ মিয়া, জাংগীর হুসেইন, আব্দুল হান্নান, আসাদ আলী আসক, রুহেল মিয়া, সাইদুল ইসলাম, আব্দুল কালাম আজাদ, আহাদ আলী, সরওয়ার আহমেদ, নাজিম উদ্দীন, ও হারুন আলম, সহ অন্যান্য কেন্দ্রীয়, রিজিওনাল এবং শাখা কমিটির নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
সভার শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সংগঠন এর কেন্দ্রীয় সদস্য আহমেদ সাদিক। সভায় বামিংহাম শহরের জনপ্রিয় পানশী রেষ্টুরেন্টে পক্ষ মজাদার খাবার পরিবেশন করা হয়েছে।
মানবকল্যাণ ও আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে সভায় সিলেট বিভাগের চার জেলা—সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জের অসচ্ছল ও সুবিধাবঞ্চিত নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে ৫০ টি সেলাই মেশিন বিতরণের জন্য ৭ লাখ টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়। এ উদ্যোগের মাধ্যমে অসচ্ছল পরিবারগুলোর জীবিকা অর্জন ও স্বাবলম্বিতা বৃদ্ধিতে সহযোগিতা করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
এছাড়া আসন্ন মাহে রমজান উপলক্ষে চার জেলার গরিব,অসহায়,এতিম ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণের জন্য আরও ১০ লাখ টাকার একটি মানবিক প্রকল্প অনুমোদন করা হয়। দুটি প্রকল্প বাস্তবায়নে সর্বমোট ১৭ লাখ টাকা বরাদ্দের সিদ্ধান্ত সভায় গৃহীত হয়।
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র প্রেসিডেন্ট কমিউনিটি লিডার ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর সমাপনী বক্তব্যে আজকের মিটিং সফলভাবে সম্পন্ন করার জন্য উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা সহ গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, একটি ঐক্যবদ্ধ ও শক্তিশালী কমিউনিটি প্রবাসীদের অধিকার আদায়, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং মানবিক কর্মকাণ্ড পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহবান জানিয়ে সিলেটের ওসমানী বিমানবন্দরকে সত্যিকারের আন্তর্জাতিক বিমানবন্দর করার সহ বৃটিশ এয়ারওয়েজ ও অন্যান্য এয়ালাইন্সের ফ্লাইট চালু করার জোর দাবি জানিয়েছেন।
সভায় প্রধান ও বিশেষ অতিথি বক্তারা বলেন, প্রবাসে বাংলাদেশিদের অধিকার, সম্মান ও স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি দেশের প্রতি দায়বদ্ধতা থেকে সিলেট বিভাগের উন্নয়ন ও মানুষের কল্যাণে কার্যকর ভূমিকা রাখা অত্যন্ত জরুরি। গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে প্রবাসীদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর পাশাপাশি দেশ ও প্রবাসের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করবে।
প্রবাসীদের কল্যাণ, সিলেটের উন্নয়ন, সামাজিক ঐক্য ও মানবতার সেবায় সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকারের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।প্রেস বিজ্ঞপ্তি