• ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ,

কোম্পানীগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে ইয়াবাসহ আটক ২

Daily Sonali Sylhet
প্রকাশিত জুলাই ১৪, ২০২৬
কোম্পানীগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে ইয়াবাসহ আটক ২

স্টাফ রিপোর্টার :: সিলেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (DNC)এর পৃথক অভিযানে কোম্পানীগঞ্জে দু জন আটক।সিলেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর চাঁন মিয়া সাব ইন্সপেক্টর উত্তম রায়ের নেতৃত্বে ও এ এসআই রতন চন্দ্র গোস্বামী সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে- ১৩/০৭/২০২৬ ইং তারিখ সোমবার প্রায় ১২ টার সময়। অভিযানে অংশ নেন সিপাই রাশিদ আলী, মোজাম্মেল হক, বিমান তালুকদার, দুলাল আহমেদ, বিখেন চন্দ্র দাস ও গাড়ী চালক মো: তারিকুল ইসলাম এর সমন্বয়ে রেইডিং টিমের অভিযানে আটককৃত মাদককারবারি আবুল হোসেন (৪৪), পিতা রফিক আহমদ, মাতা- লায়লা বেগম,গ্রাম উত্তর কলাবাড়ি, কোম্পানীগঞ্জ,আবুল হোসেনের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ১৫০ (একশত পঞ্চাশ) পিস, অপর আসামি টুকেরগাঁওয়ের মৃত তেরাব আলীর ছেলে আব্দুল হাসিম (৪৫) এর কাছ থেকে ২০০পিস ইয়াবাসহ সর্বমোট ৩৫০ পিস ইয়াবাসহ তাদের কে আটক করে পরে (DNC) কোম্পানীগঞ্জ থানাপুলিশে হস্তান্তর করেন। কোম্পানীগঞ্জ থানাপুলিশ সুত্রে জানা যায় সাম্প্রতিক সময়ে আব্দুল হাসিমের বিরুদ্ধে আরও ১টি মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।

১৪ জুলাই ২০২৬

কোম্পানীগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে ইয়াবাসহ আটক ২

বিস্তারিত কমেন্টে