• ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ,

হবিগঞ্জে র‌্যাব-৯-এর অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার, জব্দ প্রাইভেটকার

Daily Sonali Sylhet
প্রকাশিত জুলাই ১৬, ২০২৬
হবিগঞ্জে র‌্যাব-৯-এর অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার, জব্দ প্রাইভেটকার

স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে র‌্যাব-৯-এর অভিযানে একটি প্রাইভেটকার থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি সাদা রঙের প্রাইভেটকার জব্দ করা হলেও র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুই মাদক কারবারি পালিয়ে যায়। র‌্যাব-৯ জানায়, সোমবার (১২ জুলাই) সকাল আনুমানিক ৯টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে, শায়েস্তাগঞ্জ থানাধীন ব্রাহ্মণডোরা ইউনিয়নের অলিপুর সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসের সামনে একটি সাদা রঙের প্রাইভেটকারে করে মাদক কেনাবেচার উদ্দেশ্যে কয়েকজন অবস্থান করছে।

সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা সকাল আনুমানিক ৯টা ৩৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি প্রাইভেটকারটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে গাড়িটি তল্লাশি করে নীল রঙের পলিথিনের ওপর খাকি রঙের স্কচ টেপে মোড়ানো অবস্থায় ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়। তবে তাৎক্ষণিকভাবে গাড়িটির মালিকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

এ ঘটনায় অজ্ঞাতনামা পলাতক দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত আলামত শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-৯ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

১৬ জুলাই ২০২৬

হবিগঞ্জে র‌্যাব-৯-এর অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার, জব্দ প্রাইভেটকার

বিস্তারিত কমেন্টে