• ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ,

দোয়ারাবাজারে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. রেজাউল করিমকে নিয়ে জনমনে ব্যাপক আলোচনা

Daily Sonali Sylhet
প্রকাশিত জুলাই ১৬, ২০২৬
দোয়ারাবাজারে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. রেজাউল করিমকে নিয়ে জনমনে ব্যাপক আলোচনা

দোয়ারাবাজার প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার ৮নং বোগলাবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তরুণ সমাজসেবক ও প্রবাসী ব্যক্তিত্ব মো. রেজাউল করিম-এর নাম স্থানীয় জনগণের মাঝে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। এলাকার উন্নয়ন, সামাজিক কর্মকাণ্ড এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কারণে তিনি ইতোমধ্যে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন প্রবাসে অবস্থান করলেও মো. রেজাউল করিম সবসময় নিজ এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। বিভিন্ন সময় তিনি দরিদ্র ও অসহায় মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন এবং শিক্ষা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
এলাকাবাসীর একাংশ মনে করছেন, একজন শিক্ষিত, সৎ ও সমাজসেবী ব্যক্তি হিসেবে মো. রেজাউল করিম চেয়ারম্যান নির্বাচিত হলে বোগলাবাজার ইউনিয়নের সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

এ বিষয়ে মো. রেজাউল করিম বলেন, “আমি সবসময় মানুষের কল্যাণে কাজ করতে চাই। এলাকাবাসীর দোয়া ও সমর্থন পেলে বোগলাবাজার ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও মডেল ইউনিয়নে রূপান্তর করার জন্য কাজ করব।”

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. রেজাউল করিমের বিভিন্ন গণসংযোগ ও সামাজিক কার্যক্রম ইতোমধ্যে সাধারণ ভোটারদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলেও তাকে নিয়ে আলোচনা ক্রমেই বাড়ছে।

১৬ জুলাই ২০২৬

দোয়ারাবাজারে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. রেজাউল করিমকে নিয়ে জনমনে ব্যাপক আলোচনা

বিস্তারিত কমেন্টে