• ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ,

ফেসবুকে ‘কলম প্যাকেজিং’ চাকরির নামে ফাঁদ: শাল্লায় প্রতারণার শিকার দুই যুবক

Daily Sonali Sylhet
প্রকাশিত আগস্ট ২৫, ২০২৬
ফেসবুকে ‘কলম প্যাকেজিং’ চাকরির নামে ফাঁদ: শাল্লায় প্রতারণার শিকার দুই যুবক

​আবু সাঈদ,শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি:  ​ফেসবুকে ঘরে বসে ‘কলম প্যাকেজিং’ চাকরির আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। সম্প্রতি সুনামগঞ্জের শাল্লা উপজেলার মির্জাকান্দা গ্রামের দুই যুবক এই অভিনব প্রতারণার শিকার হয়েছেন।

​প্রতারকরা ১০ হাজার কলম প্যাকেজিংয়ের বিনিময়ে মাসে ২৪ হাজার টাকা বেতন এবং ১২ হাজার টাকা অগ্রিম দেওয়ার লোভ দেখায়। শুরুতে রেজিস্ট্রেশন ফি বাবদ ৩৫০ টাকা বিকাশ বা নগদে নেয়। এরপর প্রোডাক্ট পাঠানো, সিকিউরিটি মানি ইত্যাদি অজুহাতে দফায় দফায় আড়াই থেকে ৫ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নেয়। টাকা দেওয়া বন্ধ করলেই ভুক্তভোগীকে ব্লক করে দেয়। মির্জাকান্দা গ্রামের ওই দুই যুবকের কাছ থেকে এভাবেই কয়েক হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।

​এলাকার যুবসমাজের প্রতি আহ্বান: ​প্রিয় যুবসমাজ, বেকারত্বের সুযোগ নিয়ে প্রতারকরা সোশ্যাল মিডিয়ায় নিত্যনতুন ফাঁদ পাতছে। মনে রাখবেন, কোনো বৈধ কোম্পানি চাকরিতে যোগদানের আগেই টাকা দাবি করে না। না চিনে, না জেনে কাউকে অনলাইনে টাকা পাঠাবেন না। লোভনীয় বিজ্ঞাপনে পা দেওয়ার আগে অবশ্যই যাচাই করুন। আপনার সামান্য অসচেতনতা বড় বিপদের কারণ হতে পারে। সচেতন হোন, প্রতারণা থেকে নিজেকে ও পরিবারকে রক্ষা করুন।

২৫ আগস্ট ২০২৬

ফেসবুকে 'কলম প্যাকেজিং' চাকরির নামে ফাঁদ: শাল্লায় প্রতারণার শিকার দুই যুবক

বিস্তারিত কমেন্টে