• ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ,

পারিবারিক বিরোধের জেরে কিশোর গ্যাংয়ের হামলার অভিযোগ, হাসপাতালে গিয়েও রক্ষা পেলেন না আহতরা-

Daily Sonali Sylhet
প্রকাশিত আগস্ট ২৯, ২০২৬
পারিবারিক বিরোধের জেরে কিশোর গ্যাংয়ের হামলার অভিযোগ, হাসপাতালে গিয়েও রক্ষা পেলেন না আহতরা-

সিলেটের বিয়ানীবাজার উপজেলায় পূর্ব বিরোধ ও পারিবারিক বিরোধের জেরে আব্দুল কাইয়ুম নামে এক ব্যক্তি ও তার সঙ্গে থাকা আব্দুল মালিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় ধারালো অস্ত্রের আঘাতে তারা গুরুতর আহত হয়েছেন। পরে চিকিৎসার জন্য বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে সেখানেও তাদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (২৮ আগস্ট) রাতে উপজেলার মুড়িয়া ইউনিয়নের ছোটদেশ গ্রামে এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে। আহতরা হলেন ছোটদেশ গ্রামের আব্দুল কাইয়ুম ও আব্দুল মালিক। স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে রাতে একদল যুবক আব্দুল কাইয়ুম ও তার সঙ্গে থাকা আব্দুল মালিকের ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাদের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপ দেয়। এতে তারা গুরুতর আহত হন।

আহত আব্দুল কাইয়ুমের ভাই আব্দুল খালিকের অভিযোগ, পার্শ্ববর্তী বাড়ির রাফি আহমদের নেতৃত্বে একদল কিশোর হামলায় অংশ নেয়। এ সময় কামরুল, এমরানসহ আরও কয়েকজন সেখানে ছিলেন বলে অভিযোগ করা হয়েছে। হামলায় আহত হওয়ার পর আব্দুল কাইয়ুম ও অপর আহত ব্যক্তি আব্দুল মালিক চিকিৎসার জন্য বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অভিযোগ রয়েছে, সেখানে চিকিৎসাধীন অবস্থায়ও তাদের ওপর দ্বিতীয় দফায় হামলা চালানো হয়।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে হামলার কারণ, জড়িতদের পরিচয় ও দ্বিতীয় দফার হামলার বিষয়ে পুলিশ বা হাসপাতাল কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন আহতদের স্বজনরা। বর্তমানে আহতদের উন্নত চিকিৎসার জন্য সিলেটে প্রেরন করা হয়েছে।

২৯ আগস্ট ২০২৬

পারিবারিক বিরোধের জেরে কিশোর গ্যাংয়ের হামলার অভিযোগ, হাসপাতালে গিয়েও রক্ষা পেলেন না আহতরা-

বিস্তারিত কমেন্টে