• ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ,

ফ্যামিলি কার্ড থেকে পরিবেশ সুরক্ষা: সুস্থ ও সচেতন পরিবারের অগ্রযাত্রা

Daily Sonali Sylhet
প্রকাশিত আগস্ট ২৯, ২০২৬
ফ্যামিলি কার্ড থেকে পরিবেশ সুরক্ষা: সুস্থ ও সচেতন পরিবারের অগ্রযাত্রা

জিপিএমএস (GPMS) কর্মপরিকল্পনার আওতায় সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রচার কার্যক্রম বাস্তবায়নের অংশ হিসেবে সিলেট জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় মঙ্গলবার (২৫ আগস্ট) সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার মুসলিমাবাদ উচ্চ বিদ্যালয়ে এক ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবদুল জলিল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক জনাব শুভ রায় সুমন।

প্রধান অতিথির বক্তব্যে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবদুল জলিল বলেন, গণমানুষের দোরগোড়ায় সরকারের নানা কল্যাণমুখী উদ্যোগের সঠিক বার্তা পৌঁছে দেওয়া এবং সচেতনতা বৃদ্ধি করাই এই সমাবেশের মূল উদ্দেশ্য। তিনি মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত বিভিন্ন অগ্রাধিকার কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর পারিবারিক সুরক্ষা ও নারীর ক্ষমতায়নে ‘ফ্যামিলি কার্ড’, কৃষি ও কৃষকের সমৃদ্ধিতে ‘কৃষক কার্ড ও কৃষি ঋণ মওকুফ’, কৃষির সেচ ও পরিবেশ পুনরুদ্ধারে ‘খাল খনন কর্মসূচি’, নারীর যাতায়াত সহজীকরণে ‘নারীর জন্য গাড়ি’ এবং পরিবেশ রক্ষায় ‘বৃক্ষরোপণ’ কর্মসূচির সুফলগুলো তুলে ধরেন। এছাড়াও চলমান বর্ষা মৌসুমে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক শুভ রায় সুমন বলেন, সরকারের নেওয়া নানামুখী উন্নয়ন ও সামাজিক সুরক্ষামূলক কর্মসূচি বাস্তবায়নে তৃণমূল পর্যায়ে সঠিক তথ্য পৌঁছে দিতে জেলা তথ্য অফিস কাজ করে যাচ্ছে। এ ধরনের ফ্যামিলি সমাবেশ সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি সংযোগ স্থাপন করে ইতিবাচক সামাজিক পরিবর্তন আনতে কার্যকর ভূমিকা পালন করে।

সমাবেশে শিক্ষক, সাংবাদিক, নারী-পুরুষসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সমাবেশের শুরুতে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত অগ্রাধিকার কর্মসূচি ও সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

২৯ আগস্ট ২০২৬

ফ্যামিলি কার্ড থেকে পরিবেশ সুরক্ষা: সুস্থ ও সচেতন পরিবারের অগ্রযাত্রা

বিস্তারিত কমেন্টে