• ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ,

৪০তম ফোবানা সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হচ্ছেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

Daily Sonali Sylhet
প্রকাশিত আগস্ট ২৯, ২০২৬
৪০তম ফোবানা সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হচ্ছেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিতব্য তিন দিনব্যাপী ‘৪০তম ফোবানা কনভেনশন ২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিতে আজ রাত ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, এমপি।

আগামী ৪ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সাল সিটির ‘ইউনিভার্সাল হিলটন কনভেনশন হলে’ উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের সর্ববৃহৎ এই মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া (BAC)-এর ব্যবস্থাপনায় আয়োজিত এই সম্মেলনে যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে হাজার হাজার প্রবাসী বাংলাদেশি, কমিউনিটি লিডার এবং ব্যবসায়ীরা অংশগ্রহণ করবেন।

সম্মেলনের প্রথম দিন ৪ সেপ্টেম্বর বিকেল ৫টায় ইউনিভার্সাল হিলটন কনভেনশন হলে উদ্বোধনী আয়োজন অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রধান অতিথি হিসেবে মূল্যবান বক্তব্য রাখবেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। উদ্বোধনী সেশনে লস অ্যাঞ্জেলেস্থ বাংলাদেশ কনসাল জেনারেল, হোস্ট কমিটি ও নির্বাহী কমিটির নেতৃবৃন্দও বক্তব্য প্রদান করবেন। পরবর্তীতে রাত ৯টায় নৈশভোজ অনুষ্ঠিত হবে।

সফরের দ্বিতীয় দিন ৫ সেপ্টেম্বর দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত লস অ্যাঞ্জেলেসের মেয়রের সাথে একটি বিশেষ বিজনেস লাঞ্চে অংশ নেবেন মন্ত্রী। ব্যবসায়ী নেতা ও বিশিষ্ট গুণীজনদের উপস্থিতিতে এই পর্বে অ্যাওয়ার্ড প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। একই দিন সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও অ্যাওয়ার্ড প্রদান পর্ব, যেখানে মন্ত্রী এবং উত্তর আমেরিকা ও কানাডার ফোবানা নেতৃবৃন্দ বক্তব্য দেবেন।

সফরের শুরুতে তিনি যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের সার্বিক কল্যাণ, দ্বিপাক্ষিক ব্যবসায়-বাণিজ্য এবং শ্রমবাজার সংক্রান্ত নানা বিষয়ে আলোচনা করবেন। পাশাপাশি প্রবাসী বাংলাদেশী কর্তৃক আয়োজিত বিভিন্ন সামাজিক অনুষ্ঠানেও অংশ নেবেন। সম্মেলন শেষে আগামী ৮ সেপ্টেম্বর মাননীয় মন্ত্রী দেশে প্রত্যাবর্তন করবেন।

২৯ আগস্ট ২০২৬

৪০তম ফোবানা সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হচ্ছেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

বিস্তারিত কমেন্টে