• ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে মাদকদ্রব্য ভারতীয় আমদানি নিষিদ্ধ ১০০ বোতল ESkuf Syrup উদ্ধার।

Daily Sonali Sylhet
প্রকাশিত আগস্ট ৩১, ২০২৬
সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে মাদকদ্রব্য ভারতীয় আমদানি নিষিদ্ধ ১০০ বোতল ESkuf Syrup উদ্ধার।

সিলেট জেলার অপরাধ দমন, অবৈধ মাদক উদ্ধার, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া চোরাচালান রোধ, মাদক চোরাচালানের সহিত জড়িত অপরাধীদের চিহিৃত করণ এবং গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট গুরুত্বের সাথে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় জনাব মুহাম্মদ আব্দুর রাজ্জাক, অফিসার ইনচার্জ, জকিগঞ্জ থানার দিক নির্দেশনায় এসআই(নি:) মোরশেদ আলম, এএসআই(নি:) রমজান আলী সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় মামলা তদন্ত ও গ্রেফতারি পরোয়ানা তামিল, মাদকদ্রব্য উদ্ধার ডিউটি করাকালে ইং-২৯ আগস্ট ২০২৬খ্রি. তারিখ ১৪.৩০ ঘটিকার সময় জকিগঞ্জ থানাধীন ০১নং বারহাল ইউনিয়নের অন্তর্গত মহিদপুর সাকিনস্থ হাজী আব্দুল লতিফ মিয়ার বসতবাড়ীর পূর্ব পার্শ্বে জকিগঞ্জ টু সিলেট মেইন রোডে পৌছাঁমাত্র অজ্ঞাতনামা ব্যক্তি পুলিশের পোশাক পরিহিত অবস্থায় দেখিয়া উক্ত ব্যক্তির হাতে থাকা ০২টি কালো ব্যাগ রাস্তায় ফেলে হাওরের দিকে দৌড়াইয়া পালিয়ে যায়। উক্ত আসামির ফেলে যাওয়া ব্যাগ ০২টি ব্যাগ তল্লাশি করিয়া ১০০ বোতল Codeine Phosphate & Triprolidine Hydrochloride ESkuf Syrup উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করেন। উক্ত ঘটনায় পলাতক আসামীর বিরুদ্ধে জকিগঞ্জ থানার নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

৩১ আগস্ট ২০২৬

সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে মাদকদ্রব্য ভারতীয় আমদানি নিষিদ্ধ ১০০ বোতল ESkuf Syrup উদ্ধার।

বিস্তারিত কমেন্টে