
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র উদ্যোগে আগামী ১১ অক্টোবর ২০২৬ দূপুর ২ ঘটিকায় লন্ডনের দ্য অ্যাট্রিয়াম হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে সম্মেলন ২০২৬। এ উপলক্ষে “ঐক্যের বন্ধন” শীর্ষক একটি বিশেষ ম্যাগাজিন প্রকাশ করা হবে। ম্যাগাজিনটিতে সিলেট বিভাগের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবময় নানা দিক নিয়ে প্রবন্ধ, কবিতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিদের শুভেচ্ছাবাণী প্রকাশ করা হবে। পাশাপাশি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিজ্ঞাপন প্রকাশেরও সুযোগ থাকছে।
এই বিশেষ আয়োজনকে সফল ও সমৃদ্ধ করতে আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে লেখা, শুভেচ্ছাবাণী ও বিজ্ঞাপন দিয়ে সহযোগিতার হাত প্রসারিত করার জন্য
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় কনভেনর কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর এবং সদস্য সচিব ড. মুজিবুর রহমান সবার প্রতি বিনীতভাবে আহ্বান জানিয়েছেন।
সিলেটের ইতিহাস-ঐতিহ্য, সংস্কৃতি ও প্রবাসী সিলেটিদের ঐক্যের বন্ধনকে আরও সুদৃঢ় করতে এবং মানবতার কল্যাণে ও কমিউনিটির উন্নয়নে কাজ করার দীপ্ত শপথে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সম্মেলন সফল করার দাওয়াত সহ সংগঠন এর আগামীদিনের অগ্রযাত্রায় সবার আন্তরিক সহযোগিতা ও সুচিন্তিত পরামর্শ একান্তভাবে কাম্য।
বিস্তারিত তথ্য ও যোগাযোগ:
হেলেন ইসলাম
মোবাইল: +44 7930 646680
সৈয়দ ছায়েম করিম
মোবাইল: +44 7723 327991
কবি নুরজাহান শিল্পী
মোবাইল: +44 7368 384278
Email; mokismonsur@yahoo.co.uk