• ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

বিয়ানীবাজারে যাত্রীবাহী বাসে তল্লাশি, ৬ হাজার ইয়াবাসহ আটক ১

Daily Sonali Sylhet
প্রকাশিত সেপ্টেম্বর ৩, ২০২৬
বিয়ানীবাজারে যাত্রীবাহী বাসে তল্লাশি, ৬ হাজার ইয়াবাসহ আটক ১

বিয়ানীবাজার প্রতিনিধিঃ সিলেটের বিয়ানীবাজারে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ইয়াবা বহনের অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বুধবার চারখাই ইউনিয়ন পরিষদের সামনে অবস্থিত চারখাই পুলিশ ক্যাম্পের সামনে এ অভিযান পরিচালিত হয় । আটক ব্যক্তি জকিগঞ্জ উপজেলার বাসিন্দা সজল বিশ্বাস। তিনি মতিলাল বিশ্বাসের ছেলে। তার বাড়ি উপজেলার বিপক এলাকায় বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ সার্কেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার তদারকিতে এবং বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জের দিকনির্দেশনায় বিয়ানীবাজার থানা পুলিশের একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় জকিগঞ্জ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাস থেকে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং ইয়াবা বহনের অভিযোগে সজল বিশ্বাসকে আটক করা হয়।

পুলিশের ধারণা, জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ লাখ টাকা। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানিয়েছে।

০৩ সেপ্টেম্বর ২০২৬

বিয়ানীবাজারে যাত্রীবাহী বাসে তল্লাশি, ৬ হাজার ইয়াবাসহ আটক ১

বিস্তারিত কমেন্টে