• ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৭৯ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

Daily Sonali Sylhet
প্রকাশিত সেপ্টেম্বর ৫, ২০২৬
সিলেট সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৭৯ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক: সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ব্যাপক চোরাচালানবিরোধী অভিযানে প্রায় ৭৯ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ করা হয়েছে। এ সময় ইয়াবাসহ চোরাচালানের সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর আওতাধীন সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর বাংলাবাজার, লাফার্জ, সোনালীচেলা, বিছনাকান্দি, তামাবিল, লবিয়া, কালাইরাগ, সোনারহাট ও সংগ্রাম বিওপির সদস্যরা সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা গরু, ছাগল, জিরা, কসমেটিকস, সানগ্লাস, চকলেট, আতশবাজি, ফুচকা, ফল, বিড়ি, চিপস, কিসমিস, জুস ও মোবাইল ফোন জব্দ করা হয়। এ ছাড়া ইয়াবা বড়িসহ দুইজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

অন্যদিকে, একই অভিযানে বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় রসুন জব্দ করা হয়। পাশাপাশি নদী থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনে ব্যবহৃত একটি বারকী নৌকাও আটক করা হয়েছে। বিজিবির হিসাব অনুযায়ী, অভিযানে জব্দ করা চোরাচালানি মালামালের আনুমানিক সিজারমূল্য ৭৮ লাখ ৬৯ হাজার ৬৬০ টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, “সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।” তিনি আরও বলেন, আটককৃত চোরাচালানি মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

০৫ সেপ্টেম্বর ২০২৬

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৭৯ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

বিস্তারিত কমেন্টে