• ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কানাইঘাটের দুই ভাইসহ ৪ প্রবাসী নিহত

Daily Sonali Sylhet
প্রকাশিত সেপ্টেম্বর ৮, ২০২৬
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কানাইঘাটের দুই ভাইসহ ৪ প্রবাসী নিহত

স্টাফ রিপোর্টার: দেশে ফেরার পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাট উপজেলার চার প্রবাসী নিহত হয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার দিকে সৌদি আরবের তায়েফের আল-খুরমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চারজনের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন কানাইঘাট উপজেলার গাছবাড়ি এলাকার বাসিন্দা ও একই পরিবারের দুই ভাই খালেদ উদ্দিন (৬০) এবং আব্দুল করিম (৫০)। তাদের পিতার নাম আবু বক্কর।

গতকাল রাতে রিয়াদ–তায়েফ সড়কের রিদওয়ান ব্রিজের প্রায় ৭ কিলোমিটার পর আল-হাওয়িয়াহর দিকে একটি ইনোভা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু ঘটে।

এর মধ্যে করিম উদ্দিন ও খালিদ মিয়ার বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায় ৭নং দক্ষিণ বানীগ্রাম ইউনিয়নের লামার তালুক গ্রামে। নিহতদের মরদেহ বর্তমানে আল-মুইয়্যাহ হাসপাতালে রাখা হয়েছে বলে জানা গেছে। এদিকে

মর্মান্তিক দুর্ঘটনায় নিহত দের লাশ দেশে আনার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। মন্ত্রী আরো জানান, সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে নিহতদের ব্যাপারে স্থানীয় কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে। নিহত প্রবাসী ভাইদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় সব ধরনের সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করা হবে।

নিহত খালেদ উদ্দিন দীর্ঘ প্রায় ৩৫ বছর ধরে সৌদি আরবে প্রবাস জীবন কাটাচ্ছিলেন। তিনি সেখানে পেশায় গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ৪ ছেলে ও ৪ মেয়ের জনক। অপর নিহত তার ছোট ভাই আব্দুল করিম প্রায় ২৫ বছর ধরে সৌদি আরবে অবস্থান করছিলেন। তিনি ৩ ছেলে ও এক মেয়ের জনক।

জানা গেছে, দেশে ফেরার উদ্দেশ্যে তায়েফ থেকে জেদ্দার বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন কয়েকজন প্রবাসী। এ সময় তাদের বহনকারী একটি ট্যাক্সি আল-খুরমা এলাকায় সড়ক দুর্ঘটনার কবলে পড়ে। এতে গাড়ির চালকসহ চারজন নিহত হন। নিহত অপর দুইজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার বিষয়ে সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করছে বলে জানা গেছে।

০৮ সেপ্টেম্বর ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কানাইঘাটের দুই ভাইসহ ৪ প্রবাসী নিহত

বিস্তারিত কমেন্টে