• ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

বিয়ানীবাজারে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

Daily Sonali Sylhet
প্রকাশিত সেপ্টেম্বর ৮, ২০২৬
বিয়ানীবাজারে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বিয়ানীবাজার প্রতিনিধিঃ  বিয়ানীবাজারের বাগবাড়ি SESDP মডেল উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিদ্যালয়ের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুর রহমান সঞ্চালনায় সভাপতিত্ব করেন বাগবাড়ি SESDP মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আজিজুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসে বে উপস্থিত ছিলেন জনাব মো. আমিরুজ্জামান চৌধুরী (দুলু)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুস শুকুর, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মো. কবির খান এবং বাগবাড়ি SESDP মডেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব আব্দুদ দাইয়ান।

সংবর্ধনা অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। এ সময় অতিথিরা শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য অভিনন্দন জানান এবং তাদের ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করেন।

বক্তারা বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির কর্ণধার। তাই শিক্ষার পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তারা শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণ করে দেশের উন্নয়ন ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আনন্দঘন পরিবেশে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠান কৃতি শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল ও সাফল্য অর্জনে উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।

০৮ সেপ্টেম্বর ২০২৬

বিয়ানীবাজারে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বিস্তারিত কমেন্টে