• ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

জকিগঞ্জ-কানাইঘাটে শিক্ষার আলো ছড়াতে ফাহিম আল্‌ চৌধুরী ট্রাস্টের উদ্যোগ,বৃত্তি পরীক্ষার বাজেট কোটি টাকার ও বেশি

Daily Sonali Sylhet
প্রকাশিত অক্টোবর ১২, ২০২৬
জকিগঞ্জ-কানাইঘাটে শিক্ষার আলো ছড়াতে ফাহিম আল্‌ চৌধুরী ট্রাস্টের উদ্যোগ,বৃত্তি পরীক্ষার বাজেট কোটি টাকার ও বেশি

সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার মেধাবী শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ,মেধার যথাযথ মূল্যায়ন এবং শিক্ষার প্রসারে এক কোটি টাকারও বেশি বাজেটে ‘ফাহিম আল্‌ চৌধুরী ট্রাস্ট মেধা বৃত্তি পরীক্ষা–২০২৬’ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ৫ ও ১২ ডিসেম্বর পৃথক দুই দিনে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান দানবীর ফাহিম আল্‌ চৌধুরীর বাসভবনে বৃত্তি পরীক্ষার সার্বিক প্রস্তুতি,পরিকল্পনা ও বাস্তবায়ন নিয়ে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ফাহিম আল্‌ চৌধুরী ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ দেন বলে বিশিষ্ট সূত্রে জানা যায়।সভায় ট্রাস্টিবোর্ডের সদস্যদের মূল্যবান ও বাস্তবসম্মত মতামতের ভিত্তিতে পরীক্ষার আয়োজনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী, আগামী ৫ ডিসেম্বর শনিবার প্রাথমিক পর্যায়ের এবং ১২ ডিসেম্বর শনিবার মাধ্যমিক পর্যায়ের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ট্রাস্ট সূত্রে জানা গেছে, এ বৃহৎ শিক্ষামূলক আয়োজন সুষ্ঠু,সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করতে এক কোটি টাকারও বেশি বাজেট নির্ধারণ করা হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা, তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানো এবং ভবিষ্যৎ শিক্ষাজীবনে এগিয়ে যাওয়ার পথ সুগম করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

ট্রাস্টের প্রতিষ্ঠাতা দানবীর ফাহিম আল্‌ চৌধুরীর অঙ্গীকার হলো—জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার প্রতিটি জনপদে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া এবং মেধাবী শিক্ষার্থীদের স্বপ্নপূরণে সহযোগিতা করা। তাঁর এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় পর্যায়ে শিক্ষার প্রসার ও শিক্ষার্থীদের মেধা বিকাশে নতুন সম্ভাবনা তৈরি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।শিক্ষার্থীদের মেধা অন্বেষণ,প্রতিভার বিকাশ এবং শিক্ষার মানোন্নয়নে ফাহিম আল্‌ চৌধুরী ট্রাস্টের এ আয়োজন স্থানীয় শিক্ষাঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

১২ অক্টোবর ২০২৬

জকিগঞ্জ-কানাইঘাটে শিক্ষার আলো ছড়াতে ফাহিম আল্‌ চৌধুরী ট্রাস্টের উদ্যোগ,বৃত্তি পরীক্ষার বাজেট কোটি টাকার ও বেশি

বিস্তারিত কমেন্টে